আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস আজ
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরস্রষ্টা আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবস আজ। মুক্তিযুদ্ধের সময় ঢাকার আউটার সার্কুলার রোডের নিজ বাসায় মুক্তিযোদ্ধাদের নিয়ে গোপন ক্যাম্প স্থাপন করেছিলেন তিনি। পাকিস্তানি হানাদার বাহিনী কয়েকজন গেরিলা মুক্তিযোদ্ধাসহ আলতাফ মাহমুদকে ৩০ আগস্ট ওই বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর দেশপ্রেমিক গুণী এ সংগীতজ্ঞের আর খোঁজ মেলেনি।
আলতাফ মাহমুদ পরিচিত মহলে ঝিলু নামেও পরিচিত। একাধারে তিনি ছিলেন কবি, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক এবং প্রযোজক। তিনি ছিলেন গেরিলা অধিনায়কও।
১৯৩৩ সালের ২৩ ডিসেম্বর বরিশালের মুলাদী উপজেলার পাতারচর গ্রামে তার জন্ম। ১৯৫০ সালের দিকে ভাষা আন্দোলনের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন জায়গায় গণসংগীত পরিবেশন করেন তিনি। এরপর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন, ছিলেন ক্র্যাক প্লাটুনের সক্রিয় যোদ্ধা। ১৯৬৫ সালের দিকে আলতাফ মাহমুদ করাচি থেকে ঢাকায় ফিরে চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজে মনোনিবেশ করেন।
দেশের সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ১৯৭৭ সালে সরকার তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করে।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি