ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানে ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা নিষিদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১১:১

আফগানিস্তানে ক্ষমতা দখলের পর শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিলো তালেবান। দেশটিতে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কো-এডুকেশন। তথা, ছেলেমেয়ারা একসঙ্গে পড়াশোনা করতে পারবে না। দেশটিতে তালেবানি শাসনের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আবদুল বাকি হক্কানি রবিবার কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক এবং শির্ক্ষার্থীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

বাকি হক্কানি এদিন বলেন, ‘আফগানরা উচ্চ শিক্ষা অবশ্যই চালিয়ে যেতে পারবেন। তবে শরিয়তি আইন মেনেই। ছেলে ও মেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না। ইসলাম এবং রাষ্ট্রের ঐতিহ্য, সংস্কৃতি মেনে নতুন একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।’

গত ১৫ আগস্ট কাবুল দখলের পরই হেরাত প্রদেশে প্রথম কো-এডুকেশন নিষিদ্ধের ঘোষণা দেয় স্থানীয় তালেবান প্রশাসন। বলা হয়েছিল, সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েরা একসঙ্গে পড়াশোনা করতে পারবেন না।

হেরাত প্রদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যাপকদের সঙ্গে তিন ঘণ্টার বৈঠকের পর তালেবান নেতা মোল্লা ফরিদ বলেছিলেন, ‘সমাজে পচন ধরার মূলেই রয়েছে ছেলেমেয়েদের এক সঙ্গে শিক্ষা। বিকল্প কোনও রাস্তা নেই। ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে হবে। নারী অধ্যাপকেরা শুধু মেয়েদেরই পড়াতে পারবেন।’

২০০১ সালে তালেবানি শাসনের প্রথম পর্ব শেষ হওয়ার পর গত দুই দশক ধরে আফগানিস্তানে ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনা শিক্ষানীতি চালু ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। আফগানিস্তানের ক্ষমতায় তালেবান ফিরতেই চালু হচ্ছে পুরনো নিয়ম-নীতি। তালেবান নেতৃত্বের এই সিদ্ধান্তের জেরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ সমস্যা না হলেও বেকায়দায় পড়বে বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। এমনটাই মত সে দেশের শিক্ষাবিদদের।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল