ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সম্পর্ক স্বাভাবিকের পথে, সীমান্তে টহল নিয়ে ভারত-চীন চুক্তি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১২:২৬

সীমান্তে টহল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ভারত ও চীন। সোমবার (২১ অক্টোবর) ভারতের পক্ষ থেকে এক ঘোষণায় এই তথ্য জানানো হয়েছে। খবর আরটি ওয়ার্ল্ডের।  গতকাল ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টহল দেওয়ার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে ভারত-চীন। এর মাধ্যমে সীমান্তে উত্তেজনার অবসান হতে যাচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে। এনিয়ে বিক্রম মিশ্রি জানান, এবার চীনের সঙ্গে এই ইস্যুতে আমরা একটি সমঝোতায় পৌঁছেছি। গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার বৈঠক করছিলাম। এবার সমাধানের পথ হলো। এর মধ্য দিয়ে ২০২০ সালের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় যাচ্ছেন। তার এই সফরের আগে ভারতীয় পররাষ্ট্রসচিবের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 

এর আগে ২০২০ সালে বিতর্কিত সীমান্তে উভয় দেশের সেনাদের সংঘর্ষে ২০ জন ভারতীয় এবং চার জন চীনা সেনা নিহত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে।

তবে সর্বশেষ সীমান্ত নিয়ে দেশ দুইটির এমন সিদ্ধান্তে সম্পর্কের বাঁক বদল হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এদিকে ব্রিকস সম্মেলনের সময় মোদি ও শির মধ্যে বৈঠক হবে কিনা—এমন প্রশ্নের জবাবে মিশ্রি জানান, কাজানে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকগুলো এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। 

T.A.S / T.A.S

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য