টিকার পূর্ণাঙ্গ ডোজ হাসপাতালে ভর্তির সম্ভাবনা কমায় : গবেষণা
করোনাভাইরাসের আলফা ধরনের তুলনায় ডেল্টা ধরনের ক্ষেত্রে আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা দ্বিগুণ। যুক্তরাজ্যে চালানো এক গবেষণার ভিত্তিতে ল্যানসেট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটিই উঠে এসেছে। তবে করোনা প্রতিষেধকের দুটি ডোজ নেয়া থাকলে বিপদ কিছুটা এড়ানো সম্ভব বলেই উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।
গত মার্চ থেকে মে মাসের মধ্যে কমপক্ষে ৪৩ হাজার ৩৩৮ জনের উপর এই পরীক্ষা চালায় পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)। এ সময়ে আলফা এবং ডেল্টা দুই ধরনেরই দাপট চলছিল সে দেশে।
তবে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই টিকা নেয়া ছিল না। পাশাপাশি, বয়স, লিঙ্গ, জাতি সব দিকে নজর রেখে করা ওই তুলনামূলক পরীক্ষায় আরও উঠে আসে, আলফার থেকেও ডেল্টায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হওয়ার মাত্রা অনেক বেশি।
ওই প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়ার পরিস্থিতি রুখতে ফাইজার ও বায়োএনটেকের তৈরি প্রতিষেধক ৯৬ শতাংশ কার্যকর। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা এ ক্ষেত্রে ৯২ শতাংশ।
পাশাপাশি অন্য কয়েকটি গবেষণার কথা উল্লেখ করে এও তুলে ধরা হয়েছে যে, সময়ের সঙ্গে কার্যক্ষমতা কমলেও ডেল্টা ধরনে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রুখতে বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর ভূমিকা পালন করেছে দুই টিকাই। তবে দুটি টিকার ক্ষেত্রেই দ্বিতীয় ডোজ নেয়ার পর শরীরে কোভিডের বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা কবচ তৈরি হতে সপ্তাহ দুয়েক লেগে যেতে পারে বলে দাবি গবেষকদের।
প্রীতি / জামান
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী