ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেয়ার পর নারীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১১:৪৭

নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেয়ার পর এক নারী মারা গেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, টিকা নেয়ার পর দেশটিতে এটিই প্রথম মৃত্যু বলে মনে করছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সোমবার নিউজিল্যান্ডের কোভিড-১৯ ভ্যাকসিন ইন্ডিপেন্ডেন্ট সেফটি মনিটরিং বোর্ড এক বিবৃতিতে জানায়, মৃত ওই নারী সম্প্রতি ফাইজারের টিকা নিয়েছিলেন। টিকা নেয়ার পর মায়োকার্ডাইটিসে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মায়োকার্ডাইটিস হচ্ছে হৃৎপিণ্ডের পেশীতে প্রদাহ সংক্রান্ত সমস্যা।

দেশটির সেফটি মনিটরিং বোর্ড আরও জানায়, ফাইজারের টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মায়োকার্ডাইটিস হয়ে থাকে বলে মনে করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মৃত্যুর পর ওই নারীর মৃতদেহ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে স্থানান্তর করা হয়েছে এবং মৃত্যুর কারণ এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে কোভিড-১৯ ভ্যাকসিন ইন্ডিপেন্ডেন্ট সেফটি মনিটরিং বোর্ড মনে করছে, করোনা টিকা নেয়ার কারণেই ওই নারী মায়োকার্ডাইটিসে আক্রান্ত হয়েছিলেন।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল