ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কান্দাহারে পৌঁছেছেন তালেবানের সর্বোচ্চ নেতা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১১:৪৮

তালেবানের প্রধান নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা কান্দাহারে পৌঁছেছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। আখুনদজাদা ৪ দিন ধরে কান্দাহারে রয়েছেন।

তালেবানের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে নতুন সরকার গঠন নিয়ে আলোচন করতেই তিনি কান্দাহারে গেছেন বলে অনেকের ধারণা। এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, তালেবানের প্রধান নেতা শিগগিরই প্রকাশ্যে আসবেন। তালেবান কাবুল দখলে নেয়ার পর কাতার থেকে অন্যান্য আরও কয়েকজন শীর্ষ নেতা কান্দাহারে পৌঁছান কয়েকদিন আগে।

মোল্লা আকতার মনসুর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হওয়ার পর হাবিতুল্লাহ আখুনদজাদা ২০১৬ সালের ২৫ মে তালেবান প্রধান হিসেবে নিয়োগ পান। তিনি পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত লাগোয়া একটি গ্রামে ধর্মীয় শিক্ষা দিতেন গত ১৫ বছর ধরে। তালেবান প্রধান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে সংগঠনের প্রধান বিচারক হিসেবে কাজ করতেন এ নেতা।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল