ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পুতিনের আমন্ত্রণে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজানে পৌঁছেছেন সি চিন পিং


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১:২৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে  দুপুরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিকসভুক্ত দেশগুলোর নেতাদের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে একটি বিশেষ বিমানে কাজান গেছেন।

কাজান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাশিয়ান ফেডারেশনের তাতারস্তান প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী মিন্নিখানভ, প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, কাজানের মেয়র এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। চীনের প্রেসিডেন্টের সম্মানে সৈন্যরা লাল গালিচার উভয়পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সালাম জানায় এবং জাতীয় পোশাক পরা রাশিয়ান তরুণীরা ঐতিহ্যবাহী শিষ্টাচারের সাথে চীনা অতিথিদের স্বাগত জানান।

তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং হান হুই।
সি চিন পিংয়ের সফরসঙ্গী হিসেবে রয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও কেন্দ্রীয় কমিটির কার্যালয়ের প্রধান ছাই ছি এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রমুখ।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য