তাইওয়ানের কাছে চীনের বিমানবাহী রণতরী, নতুন উত্তেজনা
চীনের একটি বিমানবাহী রণতরী বহরকে তাইওয়ান ও চীনের মধ্যে জলসীমার দিকে অগ্রসর হতে দেখা গেছে। এর আগের দিন বেইজিং স্ব-শাসিত এই দ্বীপের কাছে একটি লাইভ গোলাবারুদের মহড়া সম্পন্ন করে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার রাতে তাইওয়ান-শাসিত প্রাতাস দ্বীপপুঞ্জ সংলগ্ন পানিতে বিমানবাহী রণতরী বহরটি দেখা গেছে বলে নিশ্চিত করেছে তাইওয়ান। খবর এএফপির।
চীন বরাবরই তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটির ওপর সার্বভৌমত্বের দাবি প্রতিষ্ঠার জন্য সামরিক কার্যক্রম বাড়িয়েছে বেইজিং।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লিয়াওনিং নামের চীনের বিমানবাহী রণতরী বহরটি মঙ্গলবার রাতে তাইওয়ান-শাসিত প্রাতাস দ্বীপপুঞ্জ সংলগ্ন পানিতে দেখা গেছে। এটা তাইওয়ান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। রণতরীটি ধীরে ধীরে উত্তরের দিকে (তাইওয়ান প্রণালীর দিক) অগ্রসর হচ্ছিল বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
তাইওয়ানের সামরিক বাহিনী সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাচ্ছে। চীনের বড় আকারের লিয়াওনিং রণতরী গত সপ্তাহে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। তাইওয়ান এবং তার গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র এই ঘটনার নিন্দা করেছিল।
চীন এ মহড়ায় রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করে। বেইজিং এটাকে তাইওয়ানের স্বাধীনতার সমর্থকদের উদ্দেশ্যে ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছিল। এরপর মঙ্গলবার চীন তাইওয়ান থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে লাইভ-ফায়ার মহড়ার ঘোষণা দেয়।
এদিকে, গত সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার একটি যুদ্ধজাহাজ ১৮০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালী অতিক্রম করে। এটি ওয়াশিংটন ও তার মিত্রদের নিয়মিত পদক্ষেপের অংশ। এই প্রণালীকে আন্তর্জাতিক জলপথ হিসেবে প্রতিষ্ঠিত করতে এই ধরনের কর্মকাণ্ড চালানো হয়। বেইজিং এই ঘটনাকে ‘প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা’ হিসেবে নিন্দা করেছে।
T.A.S / T.A.S
ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী
ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প
‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান
ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প
সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান
মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান
ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু