হামলার শিকার রাজ, শুভশ্রী বললেন চিন্তার কিছু নেই
টলিউড পরিচালক ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর ওপর হামলা করেছে দুর্বত্তরা। রোববার (২৯ আগস্ট) তার নির্বাচনি এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ব্যারাকপুরের হনুমান মন্দির নিয়ে বেশ কিছু দিন ধরে জটিলতা চলছে। তা নিরসনের জন্য সেখানে গিয়েছিলেন রাজ। ওই সময়ে প্রায় ৩০ জন দুর্বৃত্ত হামলা করে রাজ ও সেখানে উপস্থিত তৃণমূলের সদস্যদের ওপর।
তবে রাজ চক্রবর্তী সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। তিনি বলেন, ‘চিন্তার কিছু নেই। রাজ ফিরে এসেছে। ওর বিশেষ কিছু হয়নি। ও ঠিক আছে।’ শুভশ্রীর বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলিও একই কথা জানান। তার ভাষায়, ‘খুব বড় কোনো ঘটনা ঘটেনি। আসলে যা ঘটেছে, বিষয়টিকে তার থেকে বড় করে দেখানো হচ্ছে। রাজ ভালো আছে। ওকে নিয়ে চিন্তার কিছু নেই।’
তৃণমূলের অভিযোগ, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আপাতত কলকাতার একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়েছে। তবে দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানেন না তৃণমূলের সদস্যরা।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি