বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে দানা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা কাল বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। আজ বুধবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
ভারতের উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুড়ি এবং সাগরদ্বীপের মাঝ দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে।ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যবর্তী সময়ে। ওই সময় বাতাসের গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার গতিবেগ ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ভারতীয় আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “এখন পর্যন্ত আমরা ঘূর্ণিঝড় দানার বাতাসের গতিবেগের পূর্বাভাস পরিবর্তন করিনি। যেটির গতিবেগ হতে পারে ১০০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি কোন জায়গা দিয়ে অতিক্রম করতে পারে সে ব্যাপারে আজ নতুন তথ্য দিয়েছি আমরা। ঘূর্ণিঝড় দানা উপকূলে আঘাত হানার পর ওড়িশার মধ্য দিয়ে যাবে এবং ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়বে।”
ভারতীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই ওড়িশা ও আশপাশের অঞ্চলে বৃষ্টিপাত হবে। আর বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
আন্দামান সাগরে প্রথমে একটি লঘুচাপের সৃষ্টি হয়। এরপর এটি নিম্নচাপ এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। যা কাল সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
ঘূর্ণিঝড় দানা সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এটির প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে সারাদেশে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে পারে।
সূত্র: ওড়িশা টিভি
এমএসএম / এমএসএম
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি