বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন প্রিয়াঙ্কা
লন্ডনে ‘সিটাডেল’ সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুটিং শেষে এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে স্বামী নিক জোনাসের কাছে ফিরেছেন এই অভিনেত্রী। সোমবার (৩০ আগস্ট) প্রিয়াঙ্কা তার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে ফ্রেমবন্দি হয়েছেন নিক জোনাসও।
একটি ছবিতে দেখা যায়, রোদের মধ্যে বিকিনি পরে শোয়ে আছেন প্রিয়াঙ্কা। তার পাশে বসে নিক জোনাস ছুরি ও কাটা চামচ দিয়ে কিছু একটা করছেন। এটি সেলফিবন্দি করেছেন প্রিয়াঙ্কা নিজেই। এর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘স্ন্যাক’। ছবিটিতে মন্তব্য করেছেন প্রিয়াঙ্কার বোন অভিনেত্রী পরিণীতি চোপড়াও। এ অভিনেত্রী লিখেন, ‘এখানে কী হচ্ছে, পরিবারও ইনস্টাগ্রামে রয়েছে।’
এছাড়া প্রিয়াঙ্কা ভক্ত ও নেটিজেনরাও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ওয়াও ডার্লিং।’ আরেকজন লিখেছেন, ‘এটি হাস্যকর।’ বলিউডের প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা লিখেছিলেন, ‘উফফফফফফফ’। এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স।
প্রিয়াঙ্কা অভিনীত ‘সিটাডেল’ সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে ভারত, ইতালি ও মেক্সিকো। এটি পরিচালনা করছেন ‘অ্যাভেঞ্জার্স’খ্যাত রুসো ব্রাদার্স।
এই সিরিজ ছাড়াও বর্তমানে প্রিয়াঙ্কার ঝুলিতে একাধিক হলিউড সিনেমা রয়েছে। রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন তিনি। বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার পাশাপাশি টিভি শো ও স্বনামধন্য বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিয়মিত হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা।
প্রীতি / প্রীতি
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি