ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাবুল বিমানবন্দরে আবারো রকেট হামলা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১২:৪২

মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে সোমবার সকালে আবারও কাবুল বিমানবন্দরে রকেট হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ আগস্ট) সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা হয়েছে। তবে বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলো ধ্বংস করতে পেরেছে। এ ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হামলার নেপথ্যে আইএস খোরাসানের (আইএস-কে) জঙ্গিরাই রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা।

২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছে আমেরিকার সেনাবাহিনী। বিমানবন্দরের হামলার জন্যই গাড়িটি সেখানে আনা হয়েছিল বলে দাবি আমেরিকার সেনাদের। সোমবার সকালের হামলা সেই ঘটনারই প্রত্যাঘাত বলে অনুমান করা হচ্ছে। সোমবার হামিদ কারজাই বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর দাবি।

আফগানিস্তানের এক সাংবাদিক সেই সময়ের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, বিমানবন্দরের কাছেই কাবুলের আর্য টাউনশিপের বাসিন্দারা আমাকে জানিয়েছেন, তারা সকাল থেকেই কাবুলের আকাশে পর পর কয়েকটি রকেট উড়ে যেতে দেখেছেন। রকেট থেকে ছিটকে আসা ধাতব কণা বৃষ্টির মতো ঝড়েছে আর্য টাউনশিপের বাড়িগুলোর ছাদে।

জামান / জামান

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫