ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্প আমেরিকার জন্য বিপজ্জনক, বললেন কমলা হ্যারিস


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ১১:৫৮

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিবাসী’ বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সিএনএন আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি তা মনে করি। একই সঙ্গে ট্রাম্প আমেরিকার জন্য বিপজ্জনক।’

এর আগে সঞ্চালক প্রশ্ন করেন, কমলা হ্যারিস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিবাদী বলে মনে করেন কি না। 

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প যাদের শ্রদ্ধা করেন তাদের মধ্যে জার্মানির কুখ্যাত অ্যাডল্‌ফ হিটলারও আছেন বলে এক রিপোর্ট প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়।

কমলা হ্যারিস তার বক্তব্যে ট্রাম্পের সময়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভাইস প্রেসিডেন্টসহ প্রশাসনের অনেক প্রাক্তন কর্মকর্তাদের উদ্ধৃত করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘তারা স্পষ্টভাবে বলেছে যে তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তারা বলেছে তিনি আর যেন কখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারেন। আমি বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কল্যাণ ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।’

কমলা তার বক্তব্যে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছেন, যেখানে ট্রাম্পের নিয়োগ দেওয়া চিফ অব স্টাফ জন কেলি বলেছেন, জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের প্রকাশ্যে প্রশংসা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পকে উদ্ধৃত করে কেলি বলেছিলেন, হিটলারও কিছু ভাল কাজ করেছিলেন বলে মনে করেন ট্রাম্প। অ্যাডল্‌ফ হিটলারের মতো জেনারেল চেয়েছিলেন তিনি।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, 'কেলি একটি গল্প তৈরি করেছে।'

T.A.S / T.A.S

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য