খামেনিও হত্যাকাণ্ডের শিকার হবেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে কড়া সতর্কবার্তা দিলেন দেশটির একজন কারাবন্দি অ্যাক্টিভিস্ট। খোলা এক চিঠিতে তিনি বলেছেন, হামাস ও হিজবুল্লাহর নেতাদের মতো খামেনিও হত্যাকাণ্ডের শিকার হবেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।
খামেনির কড়া সমালোচক হওয়ায় লেখক, শিক্ষাবিদ ও নাগরিক কর্মী আব্বাস ওয়াহেদিয়ান শাহরুদি মাশাদ শহরের ভাকিলাবাদ কারাগারে কারাবাস করছেন।
এক চিঠিতে শাহরুদি বলেছেন, আমি পরামর্শ দিচ্ছি আপনি চোখ খুলুন এবং আপনার দৃষ্টিভঙ্গির রক্তকে পরিষ্কার করুন যেন আপনি ইরানি সমাজের বাস্তবতা দেখতে পারেন।
ইরানি সমাজ দারিদ্র্য, মুদ্রাস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, পতিতাবৃত্তি ও আসক্তির নিচে পিষ্ট বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। চিঠিতে সতর্কবার্তা হিসেবে শাহরুদি বলেছেন, ইতিহাসের পেছনে ফিরে তাকাতে হবে না, আপনি শুধু আপনার কাছের বন্ধু ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ এবং ইয়াহিয়া সিনওয়ারের দিকে তাকান।
ইরানের সর্বোচ্চ নেতার কড়া সমালোচনা করে তিনি আরও বলেছেন, খামেনির নেতৃত্ব শুধু ইরানের অভ্যন্তরীণ ক্ষতিই করেনি বরং বৃহত্তর মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতায়ও অবদান রেখেছে।
T.A.S / T.A.S
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং