ইরাকে প্রদর্শন হলো কোরআনের বিরল পাণ্ডুলিপি
ইরাকের রাজধানী বাগদাদে কোরআনের প্রাচীন কিছু পাণ্ডুলিপির প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু পাণ্ডুলিপি হাজার বছরের পুরোনো।
একটি ভিডিও ফুটেজে কোরআনের বিরল পাণ্ডুলিপি ও লেখার প্রাচীন সরঞ্জাম দেখতে পাওয়া যায়। ইরাকের জাতীয় জাদুঘরে ওই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ইরাকি জাদুঘরের ম্যানুস্ক্রিপটস হাউজের পরিচালক ড. আহমেদ আল এলিয়াউয়ি বলেন, আমরা পবিত্র কোরআনের বিরল সংস্করণ এবং সম্পর্কিত বিজ্ঞান প্রদর্শন করেছি। পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক সময়ে ব্যবহৃত ক্যালিগ্রাফি সরঞ্জামও এখানে প্রদর্শন করা হয়েছে। এই পাণ্ডুলিপিগুলোর মধ্যে কিছু প্রথম হিজরি শতাব্দীরও রয়েছে।
২০০৩ সালের মার্চ মাসে কোরআনের ওই পাণ্ডুলিপিগুলো ওয়াকফ লাইব্রেরিতে সরিয়ে নেওয়া হয়। এর পাঁচ দিন পরই ইরাকে হামলা করে বসে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন। ওই হামলার দুই দশক পর ২০২৩ সালের এপ্রিল মাসে প্রথম কোরআনের এসব বিরল পাণ্ডুলিপির প্রদর্শন করা হয়।
T.A.S / T.A.S
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা