প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলছে বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকটি আজ দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে এরই মধ্যে ২০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। উপদেষ্টা পরিষদে রদবদল করা হয়েছে।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলছে বৈঠক শেখ হাসিনার ফাঁসি চায় না এইচআরডব্লিউ এর আগে বুধবার (২৩ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ।
কোন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যমুনায় এসেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটা তো রুটিন একটা মিটিংয়ের বিষয়। গত তিন মাসে কমপক্ষে ৪০টা দেশের অ্যাম্বাসেডরের সঙ্গে কথা হয়েছে। ওনারা এখানে এসেছেন। প্রতিটা মিটিং যখনই হয় আমরা আপনাদের জানিয়েছি।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে শফিকুল আলম বলেন, অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। কোনো বিভ্রান্ত হবেন না।
উপদেষ্টার প্রেস উইং জানায়, হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। তিনি সফরসংক্রান্ত বিষয়েও আলোচনা করেছেন।
এ সময় অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। হেলেন লাফেভকে প্রধান উপদেষ্টা জানান, ৬টি বড় সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে। তারা স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবে।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি