অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে : জয়নুল আবদিন
অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জয়নুল আবদিন বলেন, ছাত্রলীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। আইনের মাধ্যমে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে হবে, যাতে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
বিএনপির এই নেতা বলেন, সব রাজনৈতিক দলের মতামত নিয়ে শিগগিরই নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ফারুক বলেন, এখন দ্রুত জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু করতে হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত উল্লেখ করে তিনি বলেন, মানুষ আর সহ্য করতে পারছে না। বাজারের সিন্ডিকেট দ্রুত ভাঙতে হবে।
T.A.S / জামান
মাদ্রাসায় অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি খেলাফত মজলিসের
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন এনসিপির
প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু
ওসমান হাদিকে স্মরণ করে ইনকিলাব মঞ্চের জাবেরের কান্না
আ.লীগ উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
এই সরকার জনগণের নয়, সিন্ডিকেটের : শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির
ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন সংস্কৃতি আর চলতে পারে না
জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি