ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

আন্দোলনকারীরা চাইলে ভবিষ্যতে অন্য নামে দল আসতে পারে : সারজিস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২৪ বিকাল ৫:৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্ম থেকে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষেরা চাইলে রাজনৈতিক দল গঠন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয়, অন্য কোনো নতুন নামে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে মাদারীপুর পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় ছাত্র আন্দোলনে মাদারীপুরে হতাহতদের পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার থাকলেও অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে। তবে ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয় অন্য কোনো নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে।

৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে উল্লেখ করে সারজিস বলেন, তাদেরকে আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে। দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে।

তিনি বলেন, ১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিবেধ তৈরির চেষ্টা করছে, চক্রান্ত করছে। এ জন্য সবাইকে এক থাকতে হবে। মনে রাখতে হবে ১৬ বছরের রেডি করা সেটাপ, অল্পকিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না।

'ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাস্টিস হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।'

T.A.S / T.A.S

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

ভ্যাপসা গরমের পর ঢাকায় বৃষ্টি, থাকতে পারে দুপুর পর্যন্ত

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’

ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী