ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বায়ুদূষণে আজ শীর্ষে বেইজিং, ঢাকার অবস্থান ১১তম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১১:৫২

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে চীনের বেইজিং শহর। তবে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১১তম। শনিবার সকাল ৮টা ৫১ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লি শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ২২৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এই শহরের বায়ুর মানের স্কোর ২১৫, অর্থাৎ এই শহরের বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। এ ছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ২০৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৯৩ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। রাজধানী ঢাকা রয়েছে ১১ নম্বরে। এই শহরের দূষণ স্কোর ১২৩ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগ আছে তাদের জন্য ঢাকার বায়ু ক্ষতিকর অবস্থায় রয়েছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

 

Aminur / Aminur

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা