ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

অন্তর্বর্তী সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে : অলি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ১:৫০

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপির) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বিগত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তিসঙ্গত সময় দিতে হবে।শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, কিছু কিছু লোক দেশকে এখনও অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম। সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।

রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে অলি আহমদ বলেন, রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগুবে। যে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করে ২৪ এর গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস হতে পারে না।

দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অলি।তিনি আর বলেন, শেখ হাসিনা তার সব বস্ত্র নিয়ে পালাতে পারেননি। অনেক কাপড়-চোপড় রেখে যেতে হয়েছে তাকে। এ অবস্থা কেন সৃষ্টি হলো? এটা হয়েছে তাদের স্বৈরাচারী সরকারের মনভাবের কারণে। তারা মানুষকে মানুষ মনে করেনি।

আওয়ামী লীগ এখনও জনগণকে হেয় প্রতিপন্ন  করে বিবৃতি দিচ্ছে বলেও দাবি অলি আহমদের।

এমএসএম / এমএসএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস