ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আইডার আঘাতে যুক্তরাষ্ট্রে মৃত্যু, ‘বিপর্যয়’ ঘোষণা বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৩:২২

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে হ্যারিকেন আইডার আঘাতে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানে এ হ্যারিকেন। ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।

ভয়াবহ এ ঝড়ে আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে গাছ উপড়ে একজন আহত হয়েছেন বলেও জানা গেছে। বিবিসির খবরে বলা হয়, হ্যারিকেন আইডা আঘাতের পর নিউ অরলিন্স শহর পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের সাড়ে সাত লাখেরও বেশি মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

লুইজিয়ানার গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস এক বিবৃতিতে রোববার রাতে বলেন, ‘আজ রাতে আমরা কমপক্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারছি; দুঃখের সঙ্গে জানাচ্ছি, আরও মৃত্যু থাকতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। যেসব এলাকায় এ ঝড় আঘাত হেনেছে, সেসব এলাকায় সম্পদের অবর্ণনীয় ক্ষতি হয়েছে।’

গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটাকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন। বাইডেন উদ্ধার অভিযান পরিচালনা ও পুনর্বাসন-পুনর্গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তহবিল ঘোষণা করেছেন।

প্রীতি / প্রীতি

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো