ক্লান্তি দূর করবে গরম-গরম ক্রিম মাশরুম স্যুপ
ক্রিম মাশরুম স্যুপ খেতে কে না পছন্দ করে। অনেকেরই এটা ভীষণ পছন্দের একটি খাবার। গরম গরম এই স্যুপটি খেলে আপনার মনকে করবে চাঙ্গা এবং দিনভরের সব ক্লান্তি দূর করে নিয়ে আসবে সতেজতা। এটি খেতে যেমন মজা তেমন সাস্থ্যকর।
প্রয়োজনীয় উপকরণ-
১। মাশরুম ২০০ গ্রাম
২। পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৩। কাঁচা মরিচ কুচি ৮ টি
৪। আদা কুচি ২ চা চামচ
৫। সয়াসস ২ টেবিল চামচ
৬। চিকেন স্টক ৮ কাপ
৭। কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৮। টেস্টিং সল্ট দেড় চা চামচ
৯। লবণ স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি-
প্রথমে চিকেন স্টকের সাথে পাতলা স্লাইস করে কাটা মাশরুম, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে মাশরুম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিন।এরপর ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে স্যুপের সাথে মিশাতে হবে ও নাড়তে হবে। স্যুপ যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিবেন। সবশেষে এটি গরম গরম পরিবেশন করতে পারবেন ব্রেড টোস্টের সঙ্গেও।
প্রীতি / প্রীতি
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?