গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত
গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘গণভবন জাদুঘরে আয়নাঘরের একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত, যেখানে শেখ হাসিনা শত শত ভিন্নমতাবলম্বী ও বিরোধী নেতাদের গোপনে আটক রাখতেন। আয়নাঘর দর্শনার্থীদের সেই বন্দিদের কষ্টের কথা স্মরণ করিয়ে দেবে।’
সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের স্মরণে গণভবনে একটি জাদুঘর নির্মাণ দ্রুত সময়ে করতে উপদেষ্টাদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে ড. ইউনূস উপদেষ্টাদের জাদুঘর নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। তিনি ডিসেম্বরের মধ্যে জাদুঘর নির্মাণের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ দেন।প্রধান উপদেষ্টা বলেন, ‘গণভবন জাদুঘরে শেখ হাসিনার শাসনামলের স্মৃতি সংরক্ষিত থাকবে এবং তার বিরুদ্ধে জনগণের ক্রোধের বহিঃপ্রকাশ ফুটে উঠবে।’পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে ২০০৯ থেকে শুরু হওয়া দুর্নীতির চিত্র এই জাদুঘরে সংরক্ষিত থাকবে। তিনি জানান, তারা অন্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন, যেসব দেশ তাদের বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করেছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৮১
ভুয়া রিপোর্টিংয়ে দুর্বল কোম্পানি ঢুকেছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী
অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১১ শিশুর মৃত্যু
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী
হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক : স্বাস্থ্য অধিদপ্তর
ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে
৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত