৩০০ শহীদ পরিবারকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ৩০০ জনের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে এতিম পরিবার ১০৯টি, সাধারণ পরিবার ১৮৯টি এবং হিন্দু পরিবার দুইটি। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০০ জনের হাতে চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানান।
তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।
শায়খ আহমাদুল্লাহ বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও শহীদ পরিবারের হাতে উঠিয়ে দেয়, তাহলেও আপনাদের ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব নয়। যারা সন্তান, বাবা ও স্বামী হারিয়েছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছেন। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। তবে প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন মৃত্যু অবশ্যই গর্বের, যাদের নিয়ে সবাই গর্ববোধ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। এরপর কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিলেন সদ্য পিতৃহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১ হাজার ৪৬৯ জনকে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
T.A.S / T.A.S
আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি
অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান
শেখ হাসিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন কবির
দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন
ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি
দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি