ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হিজবুল্লাহপ্রধানের নাম ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ৩:৫৯

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, হিজবুল্লাহ শেখ নাইম কাসেমকে প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

কাসেম এর আগে হিজবুল্লাহর ডেপুটি নেতা ছিলেন। গত মাসের শেষের দিকে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হয় হিজবুল্লাহর তৎকালীন প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। এরপর থেকে জল্পনা চলছিল কে হতে যাচ্ছেন হিজবুল্লাহর প্রধান।

শেষমেশ কাসেমকে হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হলো। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। 

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। হিজবুল্লাহকে নির্মূল করতে লেবাননে স্থল অভিযানের পাশাপাশি ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলায় হিজপুল্লাহর প্রধানসহ অনেক সিনিয়র নেতা নিহত হয়েছে।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ