ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : এলোপাতাড়ি কথা’ বন্ধ করে তদন্তের দাবি ইনুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৪:৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড এবং এর পূর্বাপর ঘটনাবলির সত্য উদঘাটনে ‘এলোপাতাড়ি কথা’ বন্ধ করে জাতীয় তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 

আজ সোমবার (৩০ আগস্ট) রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

হাসানুল হক ইনু বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেলখানায় চার জাতীয় নেতা হত্যাকাণ্ড, ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্যু, ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যূত্থানের সাথে জিয়ার (বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান) বিশ্বাসঘাতকতা, জিয়ার আমলে সশস্ত্রবাহিনীর অভ্যন্তরে অসংখ্য অফিসার ও সিপাহী হত্যাসহ এসময়কালের ঘটনাবলি নিয়ে ইচ্ছামত এলোপাতাড়ি কথাবার্তা বলে খুনিদের আড়াল করা ও সত্য ধামাচাপা দেওয়া বন্ধ করতে হবে। এ বিষয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করে তদন্ত ও শ্বেতপত্র প্রকাশ করুন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও এর পূর্বাপর ঘটনাবলি নিয়ে ‘ইচ্ছামতো এলোপাতাড়ি কথাবার্তা’ খুনিদের আড়াল করছে অভিযোগ করে তিনি বলেন, ‘এসব কথাবার্তা বিভ্রান্তি তৈরি করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুফলভোগী ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ধারক-বাহকদের মুক্তিযুদ্ধবিরোধী পাকিস্তানপন্থার রাজনীতিকেই সুবিধা দিচ্ছে।’

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের কার্যকরী সভাপতি অ্যাড. রবিউল আলম, সহ-সভাপতি অ্যাড. শাহ জিকরুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন