ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাইব্যুনালে এনএসআইয়ের সাবেক ভারপ্রাপ্ত ডিজির জামিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৪ বিকাল ৫:২৭

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। তিনি জানান, জামিনের শর্তে রয়েছে- সাক্ষীদের সঙ্গে দেখা করতে এবং হুমকি দিতে পারবেন না। গণমাধ্যমে কথা বলতে পারবেন না। যেখানে থাকবেন, সেখান থেকে বের হওয়া যাবে না, বিদেশে যেতে পারবেন না এবং পাসপোর্ট জমা থাকবে।

২০১৯ সালের ১৬ অক্টোবর ওয়াহিদুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে মামলাটিতে যুক্তিতর্ক চলছে। ২০১৯ সালের ৪ মার্চ আদালত অভিযোগ আমলে নেন।

২০১৮ সালের ২৪ এপ্রিল বারিধারা থেকে ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ওয়াহিদুল হকের বিরুদ্ধে ১৯৭১ সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্টে পাঁচ’শ থেকে ছয়’শ মানুষকে মেশিনগানে হত্যার অভিযোগ রয়েছে বলে প্রসিকিউশন পক্ষ জানিয়েছে।

এনএসআইয়ের সাবেক এ কর্মকর্তা ১৬ অক্টোবর ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। ১৯৭০ সালের মার্চ মাসে রংপুর ক্যান্টনমেন্টে যোগ দেন। ১৯৭১ সালের ৩০ মার্চ পর্যন্ত সেখানে থেকে বদলি হন পাকিস্তানে। 

১৯৭৩ সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে অবস্থানের পর ১৯৭৪ সালে দেশে ফেরেন। ওই বছরের শেষে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।

পরে ১৯৭৬ সালে পুলিশবাহিনীতে এএসপি পদে যোগ দেন। ১৯৯৬-৯৭ সালে তিনি এনএসআইয়ের ভারপ্রাপ্ত ডিজি ছিলেন। সর্বশেষ ২০০৫ সালে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে অবসর নেন।

T.A.S / T.A.S

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা