আমরা ন্যায় ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই : উপদেষ্টা নাহিদ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আমরা ন্যায় ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। মৃত্যুর জন্য তখনো প্রস্তুত ছিলাম, এখনো আছি। মঙ্গলবার (২৯ অক্টোবর) ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট নিহত নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফিরাত কামনায় সচিবালয়ে দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করা হলো। অথচ এ কথার পরিবর্তে অনেকেই প্রশ্ন তুলছেন যে, কেন অযথা হতাহত হতে রাস্তায় নামা হলো।’
তিনি আরও বলেন, দেশে এত মানুষ থাকা সত্ত্বেও অভ্যুত্থানে শহীদ ও আহতদের দায়িত্ব না নিলে এটা অন্যায়। এবং তাইই হচ্ছে। এখনো হাসপাতালগুলোতে অনেক আহত কাতরাচ্ছেন।
সরকারি কর্মচারীদের পদোন্নতির বিষয়ে উপদেষ্টা নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি কর্মচারীদের যেসব পদোন্নতি হয়েছে, তার জন্য কোনো সচিব বা উপদেষ্টার কৃতিত্ব নেই। বরং পদোন্নতি হয়েছে অভ্যুত্থানের প্রাণ বিনিময়ের কারণে।
T.A.S / T.A.S
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ঢাবিতে ককটেল বিস্ফোরণ, যুবক আহত
কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি
শেখ হাসিনাকে ‘ট্রাম্পকার্ড’ বানিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে
‘স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, হঠাৎ বিস্ফোরণ ঘটে’
স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
অনলাইন প্রতারণার মাধ্যমে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’