ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

খামেনির অসুস্থতার বিষয়ে সর্বশেষ যা জানা গেল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১১:২৪

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অসুস্থ। তার শারিরীক অবস্থা খুব একটা ভালো নেই। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

৮৫ বছর বয়স পার করছেন খামেনি। এ বয়সে মানুষের বার্ধ্যক্যজনিত জটিলতায় ভোগা স্বাভাবিক। খামেনিও তা থেকে বাদ যাননি। তবে তার এবারের অসুস্থতা গুরুতর বলেই গুঞ্জন ছড়াচ্ছে।

খামেনি ১৯৮৯ সাল থেকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপ্লবের পর প্রথম পদবীধারী রুহুল্লাহ খোমেনির মৃত্যুতে তিনি স্থলাভিষিক্ত হন। এরপর থেকে শক্ত হাতে দেশটি শাসন করে আসছেন তিনি। তার অসুস্থতার খবরে সর্বোচ্চ পদের সম্ভাব্য উত্তরসূরির নামও আলোচিত হচ্ছে। অনেকে তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকেই এগিয়ে রাখছেন।

এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গোপন ও নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানের অভ্যন্তরীণ গোপন সংবাদের বিষয়ে অবগত এমন দুজন আঞ্চলিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ কারণে তার সর্বশেষ শারিরীক অবস্থা নিয়ে তৈরি হয়েছে ধোয়াশা।

T.A.S / T.A.S

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’

ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯