ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজ্জার হত্যায় অমিত শাহ জড়িত, অভিযোগ কানাডার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-১০-২০২৪ দুপুর ১১:৫৩

কানাডার মাটিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যা করার ষড়যন্ত্রে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত থাকার অভিযোগ উঠেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, কানাডিয়ান কর্মকর্তারা দাবি করেছেন, অমিত শাহ কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনে নেতৃত্ব দিচ্ছেন।

গতকাল মঙ্গলবার একটি পার্লামেন্টারি প্যানেলে মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট-কে তথ্য দেয়ার বিষয়টি নিশ্চিত করেন কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন।

মরিসন বলেন, "সাংবাদিক আমাকে ফোন করে জানতে চান যে, অমিত শাহ কি সেই ব্যক্তি ছিলেন? আমি তাকে নিশ্চিত করি যে, হ্যাঁ, তিনিই সেই ব্যক্তি"। তবে এ বিষয়ে কোনো অতিরিক্ত তথ্য বা প্রমাণ দেননি তিনি।

তবে কানাডার এমন অভিযোগকে বরাবর-ই ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এসেছে ভারত। এর আগেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যায় ভারতীয় এজেন্টরা জড়িত থাকার বিষয় জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে ভারতের ওটাওয়াস্থ ভারতীয় হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ