অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ৩৪ হাজার ছাড়িয়েছে
চলতি করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ৩৪ হাজারের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন।
এই সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট বা ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এছাড়া পূর্ববর্তী বছরের দাখিলকৃত ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। গত ১২ অক্টোবর থেকে এই কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন।
T.A.S / T.A.S
এভিয়েশন খাতে প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা তৈরি করছে
সব ধরনের গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা
মমেক হাসপাতালে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসা নিয়েছে সাড়ে ৫ হাজার
আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মরদেহ উদ্ধার
বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
ঘূর্ণিঝড় ‘অর্ণবে’ রূপ নিল গভীর নিম্নচাপ: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯ জন