প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারের উইলমিংটন থেকে হোয়াইট হাউসে ফেরার আগে পাশের একটি কেন্দ্রে গিয়ে আগাম ভোট দেন বাইডেন।
এ সময় কমলা হ্যারিসের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘চলুন, ভোট দিতে যাই।’
বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেন সরে গেলে প্রার্থী হন কমলা। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের এখন আগাম ভোট নেওয়া চলছে। রয়টার্সের প্রতিবেদনের খবর, আগাম ভোট দেওয়া মানুষদের কেউ কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন। রেকর্ডসংখ্যক ভোট পড়তে দেখা গেছে।
T.A.S / T.A.S
বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‘এআই’
ককরোচদের ঠেকাতে ভারতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত
ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০
ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল
সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন
আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা
কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা