ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

বিশ্বের সবচেয়ে উঁচু সিনেমা হলের যাত্রা শুরু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ৪:৫৫

বিশ্বের সবচেয়ে উঁচু জায়গায় গড়ে তোলা সিনেমা হল ‘পিকচার টাইম’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ভারতের প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থান লাদাখে চীন সীমান্তে পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৫৬২ ফুট উচ্চতায় আধুনিক এ ডিজিটাল সিনেমা হলটি স্থাপন করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে লাদেখের ‘পিকচার টাইম’ সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয় গত গত ২৪ আগস্ট। উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এছাড়া ছিলেন লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থুপস্টান চেওয়াং। বিশ্বের উচ্চতম এ সিনেমা হলের প্রথম শোতে দেখানো হয় চাংপা নোমাডসের শর্ট ফিল্ম ‘শিকল’। একই দিন সন্ধ্যায় দেখানো হয় সদ্য মুক্তি পাওয়া অক্ষয় কুমারের আলোচিত সিনেমা ‘বেল বটম’।

সিনেমা হলটির মূল উদ্যোক্তা সুশীল জানান, দুর্গম পাহাড়ি এলাকায় সিনেমাকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই এলাকায় আরও চারটি সিনেমা হল চালু করবেন বলেও জানান তিনি।

দুর্গম পার্বত্য অঞ্চলে গড়ে তোলা এ সিনেমা হলে আধুনিক সব সুযোগ সুবিধা রাখা হয়েছে।মাইনাস ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বসেও এখানে সিনেমা দেখা যাবে। টিকিটের মূল্য অন্যান্য শহরের সিনেমা হলের মতোই। যাতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষের সিনেমা দেখার প্রতি আকর্ষণ বাড়ে।’

প্রসঙ্গত, প্রতি বছর সারা বিশ্ব থেকে বহু মানুষ ভিড় জমায় লাদাখে। নতুন এ প্রেক্ষাগৃহ পর্যটকদের আরও বেশি আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের উচ্চতম সিনেমা হলে বসে সিনেমা দেখার আনন্দটা নিশ্চয়ই পর্যটকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

প্রীতি / প্রীতি

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের