ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন ব্যবস্থা সংস্কার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন নেই: বদিউল আলম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ৪:১২

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন নেই বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুস্পষ্ট মতামত নেবে এই কমিশন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংস্কার কমিশনের বৈঠক শেষে এ কথা বলেন বদিউল আলম মজুমদার।বৈঠকে সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলী, ড. মো. আব্দুল আলীম, ডা. জাহেদ উর রহমান, মীর নাদিয়া নিভিন, মোহাম্মদ সাদেক ফেরদৌস, সদস্য ও ছাত্র প্রতিনিধি সাদিকাল আরমান, ইসির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এবং ইসির উপসচিব মো. আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

বদিউল আলম বলেন, আমাদের কাজ উল্লেখযোগ্যভাবে অগ্রসর হচ্ছে। এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা ১২টি বৈঠক করেছি। নির্বাচনের বিভিন্ন আইন-কানুন আমরা পর্যালোচনা করছি। এই সংস্কারের জন্য আমরা বিভিন্ন অংশীজনের কাছ থেকে মতামত নেবো।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো মতবিনিময়ের প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা সুস্পষ্ট মতামত নেবো।

সংস্কার কমিশনের প্রধান বলেন, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব আমাদের নয়। নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কার্যক্রম সুন্দরভাবে করার জন্য আমাদের কাজ হলো কিছু সুপারিশ করা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমাদের সুপারিশ দেওয়ার সময় দেওয়া হয়েছে। আমরা এর মধ্যেই সুপারিশ করবো।

এমএসএম / এমএসএম

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব : চট্টগ্রামের ডিসি

অনিয়মের জন্য ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রামে শিল্প এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বর্ণবৈষম্য বিলোপ থেকে বিশ্ব এখনো অনেক দূরে : আইরিন খান

শেখ হা‌সিনা বাংলাদেশে আসার আর কোনো চান্স নাই : হুমায়ুন ক‌বির

দ. কোরিয়া যাচ্ছেন হুমায়ুন, প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণপত্র দেবেন

ইতালি নেওয়ার কথা বলে মিশরে নির্যাতন-দেহব্যবসা, চক্রের মূলহোতা গ্রেপ্তার

তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, একই পথে বর্তমান সরকার : টিআইবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে স্থায়ী কমিটি

দলীয় পরিচয় নয়, অপরাধী হিসেবেই ব্যবস্থা : আইজিপি

রোডক্র্যাশে তরুণদের হতাহত বেশি, সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চান তারা