ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানি ১৫ শতাংশ বেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-১১-২০২৪ বিকাল ৬:৪৩

২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ইউরোপে রাশিয়ার পাইপলাইন গ্যাস রপ্তানি ১৫ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের একই সময়ে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল প্রায় ২৩ বিলিয়ন ঘনমিটার। বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২৬.৫২ বিলিয়ন ঘনমিটারে।

ইউক্রেন হয়ে ট্রানজিট সম্পর্কিত গাজপ্রমের দৈনিক তথ্য এবং ইউরোপিয়ান নেটওয়ার্ক অব ট্রান্সমিশন সিস্টেম অপারেটরস ফর গ্যাসের (ইএনটিএসওজি) দেওয়া পরিসংখ্যানের ভিত্তিতে রুশ বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) দেওয়া তথ্য অনুযায়ী, তুরস্কসহ ইউরোপজুড়ে রাশিয়ার পাইপলাইন গ্যাস সরবরাহ ১৯৭০ এর দশকের শুরু থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসে ২০২৩ সালে ৪৫ বিলিয়ন ঘনমিটারে দাঁড়ায়। তবে এ বছর আবার রপ্তানি বেড়ে গেছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি-অক্টোবরে ইউক্রেনীয় অঞ্চল দিয়ে পশ্চিম ও মধ্য ইউরোপীয় দেশগুলোতে সরবরাহ করা গ্যাস আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। একই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশগুলোতে তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ প্রায় ১৩.৬৬ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে।

T.A.S / T.A.S

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু