ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ম্যাকাওয়ের জন্য ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে: চীনা প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৪ দুপুর ১২:৪৪

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের নবনির্বাচিত প্রশাসক সাম হৌ ফাই, গত (শুক্রবার) বেইজিংয়ে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেন।

এ সময় সি চিন পিংয়ের উপস্থিতিতে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, সাম হৌ ফাইকে রাষ্ট্রীয় পরিষদ নির্দেশনা নম্বর ৭৯৪ হস্তান্তর করেন এবং তাকে গণপ্রজাতন্ত্রী চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ নির্বাহী প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন।

প্রেসিডেন্ট সি এর পরপরই সাম হৌ ফাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’ দেশ ও জাতি এবং ম্যাকাও-য়ের মূল স্বার্থের সাথে সংগতিপূর্ণ। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে দেশ অনেক এগিয়েছে এবং ম্যাকাওয়ের জন্যও ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।

এ সময় সাম হৌ ফাই বলেন, তিনি ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের ষষ্ঠ প্রশাসক পদে নিয়োগ পাওয়ায় গর্বিত। প্রেসিডেন্ট সি ও কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে, সার্বিকভাবে ‘এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা’-র আওতায়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ সুরক্ষা; জাতীয় উন্নয়ন -পরিকল্পনায় ভূমিকা রাখা; প্রশাসনের মান উন্নতকরণ; অর্থনীতির বহুমূখী উন্নয়ন ও জনগণের জীবিকা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপও করেন।

সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ

T.A.S / T.A.S

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানকে বলেছে ইরান