ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ইরাকে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৪ বিকাল ৬:৪১

ইসরায়েলে আবারও হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই চালানো হতে পারে এ হামলা। তবে ইরান চাইছে, তৃতীয় কোনো দেশ থেকে এই হামলা চালাতে। সেক্ষেত্রে ইরাককে বেছে নিতে পারে তেহরান। এরপরই ইরাকে হামলার প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরায়েল।

তেল আবিব বলছে, তারা ইরাকে হামলার লক্ষ্যবস্তু ঠিক করেছে। এসব লক্ষ্যবস্তুতে ইসরায়েল থেকে হামলা চালানো হবে, বাগদাদকে এমন বার্তাও দিয়েছে দেশটি। লন্ডনভিত্তিক সৌদি এলাফ নিউজের বরাতে এমন খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ওই নিউজ সাইটকে জানায়, ইরান থেকে ইরাকে ব্যালিস্টিক মিসাইল এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি পাঠানোর দৃশ্য স্যাটেলাইটে ধরা পড়েছে। এসব অস্ত্র ব্যবহার করেই ইসরায়েলে হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমতাবস্থায় পুরো বিষয় পর্যবেক্ষণ করছে ইসরায়েল। পাশাপাশি ইরানের সমর্থিত মিলিশিয়াদের টার্গেট চিহ্নিত করছে তেল আবিব। পর্যবেক্ষণের আওতা থেকে বাদ পড়ছে না ইরাকের রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুও। তাদের দেশ থেকে হামলা যেন না হয়, সে ব্যাপারে বাগদাদকে সতর্ক করে দেওয়া হয়েছে।

জানা গেছে, ইরাক থেকে ইরানের হামলা নিয়ে বাগদাদের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাদের দেশের ভূখণ্ড ব্যবহার করে যেন ইসরায়েলে হামলা চালানো না হয়, সে লক্ষ্যে চেষ্টা চালাচ্ছেন তারা।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ