ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

মানি লন্ডারিং মামলায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১১:৩৯

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এটি দেশটির অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ। মানি লন্ডারিং বা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সে কারণে সোমবার (৩০ আগস্ট) তাকে দীর্ঘ ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

কয়েক দিন আগেই জ্যাকুলিনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তোলে ইডি। এরপর তাকে ডেকে পাঠায়। সেই ডাকে সাড়া দিয়ে জ্যাকুলিন হাজির হন দিল্লির ইডি কার্যালয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে জ্যাকুলিনের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া গেছে। সে কারণেই তার বয়ান রেকর্ড করা হয়েছে। কেবল জ্যাকুলিন নয়, অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি।

বলে রাখা প্রয়োজন, জ্যাকুলিন ও ইয়ামিকে একসঙ্গে দেখা যাবে নতুন একটি সিনেমায়। যেটার নাম ‘ভূত পুলিশ’। এতে তাদের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলী খান ও অর্জুন কাপুর। সিনেমাটি আগামী ১৭ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে।

জামান / জামান

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ