১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা
দেশের ১০ জেলা ও মহানগরে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেছে বিএনপি।সোমবার (৪ নভেম্বর) দলের হাইকমান্ডের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এসব কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
দলের গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক।
চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন- মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’