নিক-প্রিয়াঙ্কার যে ছবিতে সরগরম নেট দুনিয়া!
ভালোবাসা আর খুনসুটি মিলিয়ে সুখেই কাটছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সংসার জীবন। তাদের আনন্দময় মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়। ভক্তরা এই জুটিকে ভালোবাসা দিতে কার্পণ্য করেন না।
তবে এবার এ জুটির একটি ছবি ইতিবাচকের তুলনায় নেতিবাচক মন্তব্যই বেশি পাচ্ছে। নেটিজেনদের মতে, ছবিটিতে তারা একটু বেশিই খোলামেলা রূপে ধরা দিয়েছেন।
সোমবার (৩০ আগস্ট) ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে দেখা যায়, লাল বিকিনি পরে উপুড় হয়ে শুয়ে আছেন অভিনেত্রী। তার নিতম্বে খাবার খাওয়ার ছুরি ও চামচ ধরে আছেন নিক। ছবিটির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘স্ন্যাক’। অর্থাৎ নাস্তা বা জলখাবার।
আপলোড করার পর মাত্র ৬ ঘণ্টায় ছবিটিতে ২৩ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে। জমা হয়েছে হাজার হাজার মন্তব্য। বলাই বাহুল্য, ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এদিকে প্রিয়াঙ্কা-নিকের এমন ছবি প্রত্যাশা করেননি অভিনেত্রী পরিণীতি চোপড়াও। কমেন্টে সে কথা জানিয়েছেন প্রিয়াঙ্কার এই কাজিন। পরিণীতি লিখেছেন, ‘এসব কী হচ্ছে মিমি দিদি, জামাইবাবু? পরিবারের লোকেরাও তো ইনস্টাগ্রামে আছে নাকি! থাক, আমি চোখ বন্ধ করেই লাইক দিচ্ছি ছবিতে।’
প্রসঙ্গত, ২০১৮ সালে নিজের চেয়ে ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক মার্কিন সংগীতশিল্পী। বিয়ের পর থেকে তাই সেখানেই তাদের বেশিরভাগ সময় কাটে। অবশ্য এর আগে থেকেই হলিউডে কাজের সুবাদে যুক্তরাষ্ট্রে বছরের বড় একটা সময় কাটাতেন প্রিয়াঙ্কা।
এমএসএম / এমএসএম
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে