রেজিস্ট্রেশন অফিস আবারও ভূমি মন্ত্রণালয় অধীনে আনার চেষ্টা হচ্ছে
ভূমি মন্ত্রণালয় আলাদা কিন্তু রেজিস্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয় না; আইন মন্ত্রণালয়ের আধীনে। রেজিস্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
তিনি বলেন, ভূমি বণ্টনের মামলা নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করার বিষয়টি আইন মন্ত্রণালয়ে আলোচনা করা হবে।
সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের সহায়তায় বিএসআরএফ এই শীর্ষক সেমিনারের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, কেউ যদি দুর্নীতি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যায় করলে জনগণকে সেবা না দিয়ে ভোগান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করতে হবে। ভূমি সেবায় মানুষকে স্বস্তি দিতে হবে।
তিনি বলেন, এই মন্ত্রণালয় আলাদা কিন্তু রেজিস্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয় না; আইন মন্ত্রণালয় আধীনে। রেজিস্ট্রেশন অফিস ভূমি মন্ত্রণালয় অধীনে আবারও আনার চেষ্টা করা হচ্ছে। ভূমি বণ্টনের মামলা নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করার বিষয়টি আইন মন্ত্রণালয়ে আলোচনা করা হবে। তহশিলদারদের দৌরাত্ম থামাতে অনলাইন সুবিধা নিতে হবে। ডিসি ও এসিল্যান্ডকে কঠোরভাবে ভূমি অফিসের দুর্নীতি মোকাবেলার বিষয়টি দেখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নামজারি, খতিয়ান ও ভূমিকর বিষয়ক আবেদনের সমাধান করার কথা বলেন তিনি।
ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিস্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যসত্বভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবাকর্ম বিঘ্নিত হচ্ছে, এটা মানতে হবে। আইন মন্ত্রণালয় হতে রেজিস্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীন আনা গেলে একক ব্যবস্থাপনায় ভূমি সেবা বিষয়ক দুর্নীতি বহুলাংশে হ্রাস পেয়ে জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে।
তিনি বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণ নানা প্রশিক্ষণ কৌশলের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সিনিয়র ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমি বিষয়ক মামলা মোকাদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা সুনিশ্চিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের সুচিন্তিত পরামর্শের আলোকে ভূমি মন্ত্রণালয় আরো জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল গ্রহণে কাজ করবে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।
এর আগে সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সাংবাদিকদের ভূমি নাগরিক সেবা কার্যক্রম ঘুরে ঘুরে দেখানো হয়। পরে ভূমি উপদেষ্টা, ভূমি সংস্কার বোর্ড আয়োজিত বোর্ডের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে অন্যান্যের মধ্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডল উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী
৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের
আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০
ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন
দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান