ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সংসার ভাঙছে শিল্পার!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:১

জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেছেন। স্বামী ও দুই সন্তান ভিয়ান এবং শামিশাকে নিয়ে বেশ ভালোই চলছিল তার সংসার। কিন্তু স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আর এক ছাদে থাকবেন না বলে গুঞ্জন উঠেছে।

শিল্পার এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শিল্পা চাইছেন না সন্তানরা তাদের বাবার সংস্পর্শে থাকুন। কিছুদিন আগে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ কুন্দ্রা। এরপরই যেন সব ওলট পালট।

সূত্রটি জানান, আমরা জানি, এই ঘটনার পর শিল্পা রাজের অর্থ স্পর্শ করবেন না। রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে তিনি ভালো অর্থ আয় করছেন। ইন্ডাস্ট্রিতে অনেকের কাছেই বলেছেন আরো অনেক সিনেমাতে তিনি কাজ করতে চান।

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একাধিকবার আবেদন করেও এখনো জামিন পাননি শিল্পার স্বামী।

সূত্রটি আরও জানায়, স্বামীর পর্নোগ্রাফি দুনিয়ায় যাতায়াত এবং এই কর্মে তার প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকার পুরো বিষয়টি ভীষণভাবে হতবাক করেছে শিল্পাকে। তিনি ভীষণ ব্যথিত হয়েছেন। হতাশ হয়ে পড়েছেন। শিল্পা জানতেনই না তাকে দেওয়া হীরা ও ফ্ল্যাট এই অসৎ পথের আয় থেকে আসছে।’

কিছুদিন আগে শিল্পা অভিনীত ‘হাঙ্গামা টু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। পাশাপাশি ‘নিকাম্মা’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে। এছাড়া পরিচালক অনুরাগ বসু ও প্রিয়দর্শন এই অভিনেত্রীকে সিনেমায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

 

প্রীতি / প্রীতি

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের