ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিরতির পর বিজ্ঞাপনে অপু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:১৯

বেশ বিরতির পর একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন অপু বিশ্বাস। তাকে দেখা যাবে এসএমসির বিজ্ঞাপনে। গত ২৮ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারের একটি স্টুডিওতে এর দৃশ্যধারণে অংশ নেন এ অভিনেত্রী। 

এ নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সিনেমায় অভিনয়ের পাশাপাশি ভালো মানের বিজ্ঞাপনে কাজ করছি। এসএমসির এ বিজ্ঞাপন একটু ব্যতিক্রমী মনে হয়েছে। তাই কাজটি করতে রাজি হয়েছি। এর মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। আশা করছি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।’

নতুন এ বিজ্ঞাপনের কাজ ছাড়াও অপু বিশ্বাস সম্প্রতি ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এর আগে কাজ করেছেন বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপুর নায়ক বাপ্পী চৌধুরী। কলকাতার কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমাতেও অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ