ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

চীন ও জাপান সফরে কেরি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:২১

জলবায়ু বিষয়ক মার্কিন দূত জন কেরি মঙ্গলবার চীন ও জাপান সফর শুরু করতে যাচ্ছেন। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা বিষয়ে নভেম্বরের গুরুত্বপূর্ণ সম্মেলনের প্রাক্কালে এ ক্ষেত্রে গতিশীলতা আনতে ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এ সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, কেরি জলবায়ু সংকটের গুরুত্বপূর্ণ পরিপেক্ষিত বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে তিয়ানজিন যাবেন। তিনি ইতোমধ্যে এপ্রিলে চীন সফর করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, এ সফরকালে যুক্তরাষ্ট্রের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী সম্মিলিতভাবে জলবায়ু সংক্রান্ত কর্মপ্রক্রিয়া চালানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে টোকিওতে আন্তর্জাতিক প্রতিপক্ষদের সাথে সাক্ষাত করবেন। তার এ সফর শুক্রবার শেষ হওয়ার কথা রয়েছে।

কোপ-২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনের প্রাক্কালে জলবায়ু নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে মার্কিন দূতের এশিয়া সফর যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্রচেষ্টার অংশ। আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগস্টে প্রকাশিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত:সরকারি প্যানেলের প্রতিবেদনে ২০৩০ সাল নাগাদ উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পথে রয়েছে বলে বিশ্ববাসীকে সতর্ক করে দেয়া হয়েছে।

প্রীতি / প্রীতি

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো