কমিশনকে শক্তিশালী করার এখনই উপযুক্ত সময় : ড. কামাল উদ্দিন
মানবাধিকার সুরক্ষিত রাখতে কমিশনকে শক্তিশালী করার এখনই উপযুক্ত সময় দাবি করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশে মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় এবং মানবাধিকার সুরক্ষিত রাখতে সকলকে আন্তরিক থাকতে হবে।
এক্ষেত্রে, জাতীয় মানবাধিকার কমিশন প্রয়োজনীয় পর্যবেক্ষণ, গবেষণা এবং সুপারিশ প্রদান করে। পাশাপাশি জনগণের মানবাধিকার সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতকরণের চেষ্টাও চালিয়ে যাচ্ছে। বুধবার (০৬ নভেম্বর ) সকাল ১১টায় ড্যানিশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটসের ২ সদস্যের একটি প্রতিনিধিদল জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ কালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ একথা বলেন।
তিনি আরও বলেন, কমিশনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো বয়সের ব্যক্তি অভিযোগ করতে পারেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও অভিযোগ করতে পারেন। প্রয়োজনীয় ক্ষেত্রে কমিশন নিয়মিত স্বঃপ্রণোদিত অভিযোগও গ্রহণ করে।
ড. কামাল উদ্দিন আহমেদ এ সময় দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনাকালে জ্ঞান, অভিজ্ঞতা ও সামর্থ্য বিনিময়ের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র প্রসারে একমত পোষণ করা হয়। ড্যানিশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটসের পক্ষ থেকে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ প্রতিনিধিদলকে কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় কমিশনের বিভিন্ন থিমেটিক কমিটির কার্যক্রম, কমিশনের প্রতিবন্ধকতা ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। মানবাধিকার কমিশনের সক্ষমতা ও আইনি কাঠামো বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সারা দেশের সকল বিভাগে কমিশনের কার্যালয় স্থাপন, কমিশনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ থাকলে সে বিষয়ে তদন্ত করার এখতিয়ার দিয়ে কমিশনের আইন সংশোধন, কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা আবশ্যক বলে মত প্রকাশ করেন ড. কামাল উদ্দিন আহমেদ। কমিশন বিশ্বাস করে, উক্ত বৈঠক ইতিবাচক ফলাফল নিয়ে আসবে এবং পারস্পরিক সহযোগিতা ও বিনিময়ের ক্ষেত্র প্রসারিত হবে। বৈঠকে ড্যানিশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটসের প্রতিনিধিদল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
T.A.S / T.A.S
বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর
পুলিশের যানবাহনে হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই, শুধু ‘রিমাইন্ডার’
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী
৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের
আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০
ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন
দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান