ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তালেবানের বিরুদ্ধে ফের সামরিক অভিযানের পরামর্শ ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:২৭

দীর্ঘ দুই দশকের যুদ্ধ শেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তারা সেখানে ফেলে গেছে শত শত কোটি টাকা মূল্যের সামরিক সরঞ্জাম। এসব সরঞ্জাম ফেরত না দিলে তালেবানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরামর্শ দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এক বার্তায় একথা বলেন ট্রাম্প। এসময় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়ারও সমালোচনা করেছেন তিনি। খবর দ্য হিলের

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়ার সমালোচনা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার ইতিহাসে এত বিশ্রীভাবে কিংবা অদক্ষতার সঙ্গে কোনো দেশ থেকে সেনা প্রত্যাহার করা হয়নি। একইসঙ্গে আফগানিস্তানে যত অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবানের হাতে পড়েছে তার সবই ফেরত আনার দাবি জানাতে হবে।’

ট্রাম্প বলেন, ‘যদি তালেবানের কাছ থেকে অস্ত্র ফেরত না আনা যায় তাহলে সরাসরি সামরিক বাহিনী পাঠিয়ে বোমা মেরে তাদের উড়িয়ে দিতে হবে।’

আফগানিস্তানে দুই দশকে হাজার হাজার কোটি ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র। কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম তালেবানের বিরুদ্ধে ব্যবহার করেছে। এখন এসব সরঞ্জামের বেশিরভাগই তালেবানের দখলে। এসব অস্ত্র নিয়েই তালেবান আরও বেশি শক্তিশালী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রীতি / প্রীতি

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো