প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নেবেন ট্রাম্প?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। ইলেকটোরাল ভোটে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে প্রয়োজন হয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। ৭৮ বছর বয়সী ট্রাম্প সেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছেন এবং তার চেয়েও বেশি ভোট পেয়েছেন।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন ২৭৯টি ইলেকটোরাল ভোট, আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। এর ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজের দখল পাচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট। তবে আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা হয়নি। চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।
তবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই ট্রাম্প ও তার সমর্থকরা দেশজুড়ে বিজয় উদযাপন শুরু করেছেন। সাবেক প্রেসিডেন্ট নিজেকে ইতিমধ্যেই ‘বিজয়ী’ হিসেবে ঘোষণা করেছেন।
এক ভাষণে ট্রাম্প বলেন, তিনি একটি ‘অসাধারণ বিজয়’ পেয়েছেন। তার দ্বিতীয় শাসনামল হবে ‘আমেরিকার স্বর্ণযুগ’। রিপাবলিকান এই নেতা আরও বলেন, এটি আমেরিকার জনগণের জন্য একটি বিশাল বিজয়, যা আবারও আমেরিকাকে মহান করে তুলতে সাহায্য করবে।
ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর থেকেই তার শপথ গ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, তিনি কবে শপথ নেবেন। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আগামী ২০ জানুয়ারি তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
১৮৪৫ সাল থেকে এই রীতি অনুসরণ করা হচ্ছে। সে সময় থেকেই নভেম্বরের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন এবং জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে।
নির্বাচনী প্রক্রিয়া, আইনি ব্যবস্থা, এবং প্রশাসনিক প্রস্তুতির জন্য প্রেসিডেন্ট নির্বাচন ও শপথ গ্রহণের মাঝে কিছুটা সময়ের ব্যবধান রাখা হয়, যা নতুন সরকারের ক্ষমতা গ্রহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
T.A.S / T.A.S
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং
হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য
ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু
ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের
বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম
বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন