ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে যা বললেন ফারাহ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:৪০

বলিউডে স্বজনপ্রীতি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছে। বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলছেন বলিউড তারকা অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারা। এবার এ বিষয়ে মুখ খুললেন ফারাহ খান।

সম্প্রতি নির্মাতা-অভিনেতা আরবাজ খানের শোয়ে হাজির হয়েছিলেন ‘ম্যায় হু না’ নির্মাতা। স্বজনপ্রীতি নিয়ে তিনি বলেন, ‘স্বজনপ্রীতি নিয়ে অনেকে অনেক কথা বলেন। কিন্তু আমার দেখে অবাক লাগে তারাই আবার শাহরুখ, কারিনাদের ছেলেমেয়েদের সিনেমা দেখতে চান।’

একই শোয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিদ্রূপকারীদেরও একহাত নিয়েছেন ফারহা। তিনি বলেন, ‘আমি যদি হ্যালো বলি বিদ্রূপকারীরা বলবে আমি নমস্তে কেন বললাম না, কিংবা সালাম কেন দিলাম না।’

এক ব্যক্তি একবার ফারাহর সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর জবাবে এই পরিচালক বলেন, ‘আপনি আপনার সন্তানদের খেয়াল রাখুন, আমি আমার সন্তানদের খেয়াল রাখছি।’

কোরিওগ্রাফার হিসেবে বিশেষ পরিচিত ফারাহ। এছাড়া বিভিন্ন টিভি রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবেও তাকে দেখা যায়। ফারাহ পরিচালিত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’। ২০১৪ সালে মুক্তি পায় এটি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, বোমান ইরানি, সোনু সুদ, অভিষেক বচ্চন প্রমুখ।

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ