ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী পুত্রের প্রেমিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১-৮-২০২১ দুপুর ১:৪২

কিছু দিন আগে অবসর যাপনের জন‌্য প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি। তার সঙ্গে ছিলেন পুত্র অভিমন‌্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষ। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টলিপাড়ায়।

মালদ্বীপে থাকাকালীন শ্রাবন্তী বিভিন্ন লুকেশনে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তবে অভিমন‌্যুর প্রেমিকাকে তেমন কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি। অবশেষে নিজের দু’টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন দামিনি।

প্রকাশিত ছবির প্রথমটিতে দেখা যায়—হলুদ রঙের জামা পরে সাগর পাড়ে বসে আছেন দামিনি। পরের ছবিতে বিকিনি টপ, হট প্যান্ট এবং খোলা চুলে নেটমাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। শ্রাবন্তী পুত্রের প্রেমিকার এই সাজে মুগ্ধ নেটিজেনরাও। এ ছবির মন্তব্য বক্সে চোখ রাখলে তা বুঝতে অসুবিধা হয় না।

দামিনির এ ছবি দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা

দামিনি ঘোষের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে প্রেম করছেন অভিমন‌্যু। চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ‌্যমে এসব তথ‌্য জানান তিনি। এ ঘোষণার পর শ্রাবন্তী চ্যাটার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেছিলেন—‘আমি জানি মেয়েটি ঝিনুকের (অভিমন্যু) বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই।’ 

প্রীতি / প্রীতি

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ