দেশ ছাড়লেন তালেবান নেতার সাক্ষাৎকার নেওয়া সেই নারী
তালেবান কর্তৃক কাবুল দখল করার পর আতঙ্কে সবাই যখন দেশ ছেড়ে পালাতে চেষ্টা করছিল, ঠিক তখনই বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হন এক আফগান নারী টিভি উপস্থাপক। স্থানীয় টোলো নিউজের এই সাংবাদিক তালেবানের এক নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন। বেহেস্তা আরঘান্দ নামে ওই নারীও এবার আফগানিস্তান ছেড়ে চলে গেছেন। খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, প্রথমে তালেবান নেতা ও পরবর্তীতে নোবেল বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাইয়ের সাক্ষাৎকার নিয়ে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হন বেহেস্তা আরঘান্দ। এই প্রথম কোনো আফগান টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন মালালা।
দেশ ছাড়ার কারণ হিসেবে বেহেস্তা আরঘান্দ বলেন, ‘লাখো আফগানের মতো আমিও তালেবানের ভয়ে ছিলাম। এ কারণেই দেশ ছেড়েছি।’
এ বিষয়ে টোলো নিউজের কর্ণধার সাদ মোহসেনি সিএনএনকে বলেন, ‘আফগানিস্তানের বর্তমান চিত্র তুলে ধরার ক্ষেত্রে বেহেস্তার দেশ ছাড়ার ঘটনা একটি প্রতীক। পরিচিত সাংবাদিকেরা দেশ ছেড়ে গেছেন। এখন তাদের জায়গায় নতুনদের নিয়োগ দিতে হচ্ছে। যা নিয়ে আমরা হিমশিম খাচ্ছি।’
আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হলো- নিজেদের অনিরাপদ মনে করায় সাংবাদিকদের দেশ ছাড়ার ব্যবস্থা করে দেওয়া। আরেকটি হলো, কার্যক্রম চালু রাখা। যোগ করেন তিনি।
তালেবান নেতার সাক্ষাৎকার নেওয়া প্রসঙ্গে বেহেস্তা বলেন, ‘এটা সহজ ছিল না। আফগান নারীদের জন্যই কাজটি করেছিলাম। কাউকে না কাউকে কাজটি শুরু করতে হতো। আমরা ঘরে বসে থাকলে, বের না হলে, তালেবানরা বলবে নারীরা কাজ করতে চায় না।’
গত মঙ্গলবার মালালার সাহায্য নিয়ে কাতারি এয়ার ফোর্সের একটি ফ্লাইটে দেশত্যাগ করেন বেহেস্তা। তবে ভবিষ্যতে দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘তালেবান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে এবং দেশের পরিস্থিতি বদলায়, তাহলে দেশে ফিরে আসবো।’
প্রীতি / প্রীতি
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল